× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০০ কোটি টাকা আত্মসাৎ: বিএসবির চেয়ারম্যান বাশার গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫ ১৭:২২ পিএম

২০০ কোটি টাকা আত্মসাৎ: বিএসবির চেয়ারম্যান বাশার গ্রেপ্তার

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশার বাহারকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম তাকে গ্রেপ্তার করেছে।

২০২৪ সালের ১৭ অক্টোবর বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে শিক্ষার্থীর প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটি কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া ও অন্যান্য উন্নত দেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ভর্তির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা আদায় করে।

বিষয়টির সুষ্ঠু বিচার ও অর্থ ফেরতের দাবিতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা