× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিজিডির চাল বিক্রির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৫ ১৪:২৮ পিএম

ভিজিডির চাল বিক্রির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার

গরিব ও দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিডির চাল উত্তোলন করে মজুদ ও চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার হওয়া চরঅষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহানকে বহিষ্কার করেছে নকলা উপজেলা বিএনপি।

শুক্রবার (৩০ মে) রাতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে শনিবার (৩১ মে) সকালে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন নকলা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খোরশেদুর রহমান।

বহিষ্কারের আদেশে উপজেলা আহ্বায়ক মো. খোরশেদুর রহমান ও সদস্য সচিব মো. মাহমুদুল হক দুলাল স্বাক্ষর করেন। আদেশে বলা হয়, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় মো. শাহজাহানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে যৌথ বাহিনীর পৃথক অভিযানে নারায়ণখোলা বাজার এলাকা ও একটি নির্মাণাধীন ভবন থেকে ভিজিডির মোট ৯৬ বস্তা চাল জব্দ করা হয়। অভিযানে শাহজাহানকে আটক করে পরদিন শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

দলীয় সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে উপজেলা বিএনপির নেতারা জানান, এমন অনৈতিক কর্মকাণ্ড দলে স্থান পেতে পারে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা