প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৫ ১৪:০২ পিএম
রাজধানীর মগবাজারে চাপাতি দিয়ে কুপিয়ে শিক্ষার্থীর কাছ থেকে মানিব্যাগ, মোবাইলসহ ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই ছিনতাইয়ের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা পেশাদার ছিনতাইকারী। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ ও টাকা উদ্ধারসহ ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি, মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
আসামিরা হলেন- সোহেল, জীবন ওরফে হৃদয় ও শামীম।
তেজগাঁও গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত তিন ছিনতাইকারীর প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।