× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা

বিচার দাবিতে শাহবাগ থানার সামনে শিক্ষার্থীদের অবস্থান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৫ ১৩:২২ পিএম

বিচার দাবিতে শাহবাগ থানার সামনে শিক্ষার্থীদের অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। ‎

রবিবার (১৮ মে) বেলা সাড়ে ১২টায় শাহবাগ থানার সামনে অবস্থান নেন তাঁরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষক, সাম্যের সহপাঠী, বিভাগের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় কয়েকশ শিক্ষার্থী বেলা সাড়ে ১২টায় শাহবাগ থানার সামনে মিছিল নিয়ে আসেন। এ সময় আগে থেকেই শাহবাগ থানার প্রবেশ গেট বন্ধ করে সামনে অবস্থান নেয় পুলিশ। ভেতরে প্রবেশ করতে না পারায় গেটের সামনেই বসে পড়েন শিক্ষার্থী। পরে শিক্ষকসহ কয়েকজন প্রতিনিধি শাহবাগ থানার ভেতরে প্রবেশ করেন।

এ সময় ‘শিক্ষার্থীরা উদ্যানে মানুষ মরে শাহবাগ থানা কী করে’; ‘আমার ভাই কবরে, শাহবাগ থানা কী করে’; ‘বিচার চাই, বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, সোহরাওয়ার্দী উদ্যান একটি অরক্ষিত জায়গা। সেখানে প্রশাসনের উদাসীনতায় নানা ধরনের অপরাধ হতো। যার পরিণতি দেখা গেল সাম্য হত্যাকাণ্ডের মাধ্যমে।

‎তারা আরও বলেন, সাম্য হত্যার ঘটনায় জড়িত অন্য আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচার করতে হবে। ‎

‎এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সাম্য হত্যার বিচারের দাবিতে সমাবেশ করে শিক্ষার্থীরা। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা