× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে সমন্বয় সচিবকে হুমকি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫ ১৭:৩৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জাহেদা পারভীনকে শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকিদাতা তার ছেলেকে অপহরণের হুমকিও দেন। 

এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মো. নাজিমুল হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাধারণ ডায়েরিতে অভিযোগ করা হয়েছে, ২৪ এপ্রিল সকাল ১০টায় একটি নম্বর থেকে একজন ব্যক্তি ফোন করে দাবি করেন, তিনি গাজীপুরের হাছান সরকারের ছেলে। এরপর তিনি শীর্ষ সন্ত্রাসী আরমান আলী পরিচয়ে জাহেদা পারভীনের কাছে অর্থ দাবি করেন। এসময় হুমকিদাতা বলেন, অন্যের ছেলেকে সাহায্য করলে নিজের ছেলে বাঁচবে, না হলে আপনার ছেলেকে অপহরণ করা হবে। জিডিতে উল্লেখ করা হয়, বিষয়টি অত্যন্ত ভীতিকর ও উদ্বেগজনক হওয়ায় দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা