× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে ও জবাই করে হত্যা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫ ১৯:৪৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল ) বিকেল ৪টার দিকে পূর্ব আরিচপুর রূপবানের মার টেক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

নিহত শিশুর নাম আব্দুল্লাহ (৩) ও মালিহা (৬)। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতোয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান। তারা পূর্ব আরিচপুর এলাকায় জনৈক সানোয়ারের ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। 

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার বিকেলে দুই শিশুর রক্তাক্ত নিথর দেহ দেখতে পায় স্বজনরা। পরে তারা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে কেন বা কি কারণে শিশু দুটিকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা