× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নগরবাসীর নিরাপত্তায় তৎপরতা বাড়ানো হয়েছে : ডিবি প্রধান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ২৩:৫৮ পিএম

গুলশানে পুলিশ প্লাজার সামনে মঙ্গলবার রাতে ব্রিফিংয়ে বক্তব্য দেন ডিএমপি ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। ছবি : প্রবা

গুলশানে পুলিশ প্লাজার সামনে মঙ্গলবার রাতে ব্রিফিংয়ে বক্তব্য দেন ডিএমপি ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। ছবি : প্রবা

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নগরবাসীর জান-মালের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। 

গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বেশ কয়েকটি শপিংমল পরিদর্শন শেষে গুলশান পুলিশ প্লাজার সামনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রেজাউল করিম মল্লিক বলেন, ঢাকা শহরের প্রতিটি মার্কেটে নিরাপত্তা বজায় রয়েছে। ক্রেতা, দোকানি এবং মালিক মালিক সমিতির নেতারা নিরাপত্তা ব্যবস্থায় আস্থা প্রকাশ করেছেন। ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর সব শপিং মলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিরাপত্তায় পুলিশের পেট্রল ও টহল টিমসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট মাঠে কাজ করছে। একইসঙ্গে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপি ডিবি প্রধান বলেন, ‘গুলশান, বনানী, ডিএনসিসি-১, ডিএনসিসি-২ এর মধ্যে যেসব মার্কেট পড়ে সেসব মার্কেট আমি ঘুরে এসেছি। প্রতিটি মার্কেটে নিরাপত্তা বজায় রয়েছে। ডিএমপি থেকে যে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে সে পরিকল্পনা মোতাবেক আমি ক্রেতা, দোকানদার এবং মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলেছি। তারা নিরাপত্তা ব্যবস্থায় আস্থা প্রকাশ করেছেন। জনগণের নিরাপত্তায় অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী এবং ডিবি নিরলস কাজ করে যাচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘ঢাকা মহানগরের প্রতিটি জায়গায় আমাদের ফুট পেট্রল রয়েছে। চেক পোস্ট, ডিবি পুলিশ এবং হোন্ডা পার্টি রয়েছে। জনগণের সার্বিক নিরাপত্তার জন্য আমরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি।’

কারওয়ান বাজার ও পতেঙ্গায় পুলিশের ওপর হামলা হয়েছে। এই অবস্থায় পুলিশ নিরাপদ বোধ করছে কি না জানতে চাইলে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, ‘নিরাপত্তা বাহিনী হিসেবে আমরা নিরাপদ বোধ করছি। জনগণের জানমাল রক্ষায় করণীয় সবকিছু করা হবে। খারাপ প্রকৃতির কোনো মানুষকেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ব্রিফিংয়ের আগে তিনি গুলশান পুলিশ প্লাজা কনকর্ডের কয়েকটি ফ্লোরে ক্রেতা ও দোকান মালিকদের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা