× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অটোরিকশা থামিয়ে যুবদল কর্মীর বুকে ও পায়ে গুলি

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৬ পিএম

অটোরিকশা থামিয়ে যুবদল কর্মীর বুকে ও পায়ে গুলি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অটোরিকশা থামিয়ে এক যুবদল কর্মীর বুকে ও পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে মাটি কাটা নিয়ে বিরোধের জেরে এমন ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মিজানুর রহমান সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদপুর গ্রামের মৃত মোহাম্মদ উল্যার ছেলে। তিনি একই ইউনিয়নে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাটি কাটা নিয়ে মিজানের সঙ্গে পাশের ইউনিয়নের কিছু যুবকের বিরোধ চলছিল। এর জেরে কয়েক দিন আগে মিজানের অনুসারী কিছু যুবক প্রতিপক্ষের একজনকে মারধর করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধে নতুন মাত্রা যুক্ত হয়। স্বজনদের ধারণা- এই বিরোধের জের ধরেই মিজানুরকে গুলি করা হয়েছে।

মিজানুর রহমানের স্বজনরা জানান, শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামে কয়েকজন দুর্বৃত্ত মিজানুর রহমানের অটোরিকশার গতিরোধ করে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা তার বুকে ও পায়ে গুলি করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

সোনাইমুড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন বলেন, ‘যুবদলের কর্মী মিজানুর রহমানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি আমি শুনেছি। সে এখন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে কী কারণে কারা তাকে গুলি করেছে- তা জানিনা।’

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী- মাটির ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে  তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা