× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় তালিকাভুক্ত চার শীর্ষ সন্ত্রাসী ধরা

খুলনা অফিস

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৫ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৯ পিএম

 গ্রেপ্তার চার সন্ত্রাসী। ছবি: সংগৃহীত

গ্রেপ্তার চার সন্ত্রাসী। ছবি: সংগৃহীত

খুলনায় ১৪ মামলার আসামিসহ পুলিশের তালিকাভুক্ত শীর্ষ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে নগরীর সঙ্গীতা সিনেমা হলের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- সাকিবুর রহমান জিতু, জাহাঙ্গীর হোসেন মিয়া, শাওন ও সোহেল রানা ওরফে উজ্জ্বল শেখ।

মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চার শীর্ষ সন্ত্রাসী জিতু, শাওন, জাহাঙ্গীর ও উজ্জ্বল শেখকে সংগীতা সিনেমা হল এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। জিতুর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও নারী নির্যাতনসহ ১৪টি মামলা রয়েছে। অপর তিনজনের নামেও নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা