× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে খুন করে লাশ ফেলে যায় নদীতে

সিলেট অফিস

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ১৭:১৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিলেটের কানাইঘাটে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে খুন করে লাশ নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষীপ্রাসাদ পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামের পাশে সুরমা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত সালিক আহমদ মনিপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে। এ সময় পাশের সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রামের ফয়জুর রহমানকে ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার লোভারমুখ বাজার থেকে কেনাকাটা করে সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফিরছিলেন সালিক আহমদ। বাজারের অদূরে সুরমা নদী পার হওয়ার সময় আগেই ওত পেতে থাকা ৮/৯ জনের দুর্বৃত্তের দল ধারালো অস্ত্র দিয়ে তাকে আক্রমণ করে। মৃত্যু নিশ্চিত করে সালিকের মরদেহ নদীতে ফেলে দেয় তারা। এ সময় তার সঙ্গে থাকা ফয়জুর রহমানকেও কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। টের পেয়ে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ হতাহতদের উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আওয়াল বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। শুনেছি পূর্ব শত্রুতার জেরে তাকে খুন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা