× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে ছিনতাই চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ২০:৩৪ পিএম

চক্রটি গত এক বছর ধরে মাইক্রোবাস নিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় ছিনতাই করত বলে জানিয়েছে পুলিশ। প্রবা ফটো

চক্রটি গত এক বছর ধরে মাইক্রোবাস নিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় ছিনতাই করত বলে জানিয়েছে পুলিশ। প্রবা ফটো

রাজধানীর কদমতলী এলাকায় যাত্রীবেশে গাড়ি নিয়ে ছিনতাই চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) ওই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। চক্রটি গত এক বছর ধরে মাইক্রোবাস নিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় ছিনতাই করত বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ আকতার হোসেন, হারুনুর রশিদ, কামাল হোসেন, মোহাম্মদ নুরুদ্দিন ও মোহাম্মদ হানিফ। তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, একটি মাইক্রোবাস ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘চক্রটি গত এক বছর ধরে রাজধানীতে সক্রিয় ছিল। তারা রাতে বেরিয়ে সাধারণ যাত্রীবেশে মাইক্রোবাসে বসে থাকত। চক্রটি সায়েদাবাদ, যাত্রাবাড়ি, রায়েরবাগ, সাইনবোর্ডসহ বিভিন্ন এলাকা থেকে যাত্রী তুলে সুবিধাজনক জায়গায় নিয়ে জিম্মি করে যাবতীয় মালামাল লুটে নিত। পরে লুট করা অর্থ চক্রের সদস্যরা নিজেদের মধ্যে ভাগাভাগি করত। আর ছিনতাইকৃত মোবাইলগুলো গুলিস্তানে বিক্রি করে দিত।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের সদস্যরা জানিয়েছেন, তাদের মাধ্যমে অন্তত পাঁচ শতাধিক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় একাধিক মামলা রয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা