শিশুদের মুখরোচক খাবার
লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫ ২১:৪৯ পিএম
ক্ষতিকর কেমিক্যাল পণ্য জব্দ করা হয়। প্রবা ফটো
লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর এলাকায় ক্ষতিকর রঙ ও কেমিক্যাল মিশিয়ে জুস, ট্যাং, আইসক্রিম ও আচারসহ বিভিন্ন মুখরোচক পণ্য তৈরি করে আসছে একটি প্রতারক চক্র। রবিবার (১২ জানুয়ারি) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান ও বিএসটিআই কর্মকর্তা মো. জিল্লুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় জুস, ট্যাং, আচার ও আইচ ললিসহ বিভিন্ন মুখরোচক খাদ্যসামগ্রী
তৈরির কাঁচামাল জব্দ করা করা হয়। এছাড়া পণ্যগুলো তৈরিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ
এবং রাসায়নিক দ্রব্যও পাওয়া যায়। পরে কারখানাগুলো সিলগালা করে দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করে নামিদামি ব্র্যান্ডের নামে জুস, আচার, ট্যাংসহ কয়েক ধরনের নকল পণ্য তৈরি করে আসছে। পণ্যগুলো স্থানীয় বাজারে বাজারজাত করে আসছে প্রতারক চক্র।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ফ্যাক্টরিগুল সিলগালা করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযোগ উঠেছে, পৌর শহরের ৬নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকার বাসিন্দা রাব্বি
নামের এক ব্যক্তি জড়িত আছেন।