× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্ত সম্ভারে ৮ মিনিটে ১৫৯ ভরি স্বর্ণ চুরি, গ্রেপ্তার ৩

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫ ১৬:৫৮ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫ ১৯:৪৫ পিএম

সীমান্ত সম্ভারে স্বর্ণের দোকান থে‌কে ১৫৯ ভ‌রি স্বর্ণ চুরির ঘটনায় জ‌ড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে। প্রবা ফটো

সীমান্ত সম্ভারে স্বর্ণের দোকান থে‌কে ১৫৯ ভ‌রি স্বর্ণ চুরির ঘটনায় জ‌ড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে। প্রবা ফটো

রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারে স্বর্ণের দোকান থে‌কে ১৫৯ ভ‌রি স্বর্ণ চুরির ঘটনায় জ‌ড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রুবেল (২৮), সফিক ওরফে সোহেল (৩৫) ও সাদ্দাম হোসেন (৩১)।

র‌বিবার (১২ জানুয়ারি) সকা‌লে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে গো‌য়েন্দা দক্ষিণ বিভা‌গের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ধারাবাহিক অভিযান চা‌লি‌য়ে কক্সবাজার ও কুমিল্লা থেকে চু‌রির ঘটনায় জ‌ড়িত তিনজন‌কে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগ। তাদের কাছ থেকে চুরি হওয়া ৫০ ভরি আট আনা স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়ে‌ছে।

তিনি বলেন, গত ৩ জানুয়ারি দুপুরে ধানমন্ডির বিজিবি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরের ক্রাউন ডায়মন্ড এন্ড জুয়েলার্স শো-রুমে চুরি হয়। এ ঘটনায় ওই শো-রুমের মালিক কাজী আকাশ বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করেন, অজ্ঞাতপরিচয় চোরেরা শো-রুমের তালা কেটে ভেতরে ঢু‌কে ১৫৯ ভরি বিভিন্ন ধরণের স্বর্ণালঙ্কার চুরি করে‌ছে। এসব স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ৫০ লাখ ২৮ হাজার ৮০০ টাকা।

যুগ্ম কমিশনার আরও বলেন, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, এক অভিনব পদ্ধতিতে শো-রুমের সাটার কেঁটে ভিতরে প্রবেশ করে মাত্র আট মিনিটের মধ্যে স্বর্ণালঙ্কার চুরি করে সংঘবদ্ধ চোর চক্রটি পালিয়ে যায়। ওই দলের একজন একটি চাদর দিয়ে দোকানের সামনে শেড তৈরী করে এবং অপর একজন দ্রুত সাটারের তালা কাটে। তৃতীয় এক ব্যক্তি শোরুমে প্রবেশ করে ডিসপ্লে থেকে স্বর্ণালঙ্কার বের করে একটি হ্যাভারসেক ব্যাগে ভ‌রে দ্রুত বের হয়ে যায়। এছাড়া আরও কয়েকজনকে শোরুমের চারপাশে ঘোরাফেরা করতে দেখা যায়।

তিনি আরো বলেন, ভিডিও ফুটেজে প্রাপ্ত ছবির সাথে প্রযুক্তিগত বিশ্লেষণ এবং অন্যান্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ গত ৯ জানুয়ারি অভিযান পরিচালনা করে কক্সবাজার থে‌কে চট্টগ্রাম আসার পথে রুবেলকে গ্রেপ্তার ক‌রে। তার স্বীকারোক্তির ভিত্তিতে প‌রে কুমিল্লার দেবীদ্বার বাজার সংলগ্ন নিউমার্কেট এলাকায় অভিযান চা‌লি‌য়ে সফিক‌কে ও কুমিল্লার মুরাদনগর এলাকার কোম্পানীগঞ্জ বাজারের একটি জুয়েলারি দোকান থেকে ২৮ ভরি ১৪ আনা চুরি যাওয়া স্বর্ণালঙ্কার এবং ২১ ভরি ১০ আনা চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার স্বর্ণের আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হলেও ৮-৯ জন এতে জড়িত জানিয়ে যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম ব‌লেন, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া অবশিষ্ট স্বর্ণালঙ্কার উদ্ধারে অভিযান চল‌ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা