× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্র্যাব নির্বাচন

উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ১৩:১৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি-২০২৫ এর নির্বাচন আজ। 

এ উপল‌ক্ষে শুক্রবার সকাল থে‌কে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব চত্বরে উৎসবমুখর পরিবেশে চল‌ছে ভোট গ্রহণ। সকাল ৯টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। মধ্যাহ্নভোজ ও নামাজের জন্য আধা ঘণ্টা বিরতি বাদে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।

ভোটগ্রহণ কার্যক্রম শুরুর আগেই ক্র্যাব কার্যালয়ের সামনে আসতে থাকেন ভোটাররা। নির্ধারিত সময়েই অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক আবু তাহের। 

এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদে মোট প্রার্থীর সংখ্যা ২৫ জন।

এরমধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন- আসাদুজ্জামান বিকু, মাহবুব আলম লাবলু, মির্জা মেহেদী তমাল ও সরোয়ার আলম। 

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- উমর ফারুক আলহাদী ও মিজানুর রহমান (মাসুম মিজান)। 

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- এম এম বাদশা ও এস এম নুরুজ্জামান। 

যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- আবদুল লতিফ রানা ও নিয়াজ আহমেদ লাবু। 

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন- খন্দকার হানিফ রাজা, সাইব বাবলু ও সাজ্জাদ মাহমুদ খান। 

কল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- শেখ কালিমউল্ল্যাহ ও মো. মাহমুদুল হাসান। 

তিন‌টি কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন- ইমরান রহমান, জিয়া খান, মোহাম্মদ জাকারিয়া ও শহিদুল ইসলাম সাহেদ।

এছাড়া এবার দপ্তর সম্পাদক পদে ওয়াসিন সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মো. জসীম উদ্দীন এবং আন্তর্জাতিক সম্পাদক পদে হাবিবুল্লাহ মিজান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। 

এ ভোটের মাধ্যমে আগামী এক বছরের জন্য অপরাধ বিষয়ক সাংবাদিকদের এ সংগঠন পরিচালনায় নেতৃত্ব নির্বাচন করবেন ভোটাররা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা