× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মসজিদে নববীর ইমাম পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ২০:২৪ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪ ২০:৩১ পিএম

মসজিদে নববীর ইমাম পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

মসজিদে নববীর ইমাম পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

বুধবার (৪ ডিসেম্বর) সিআইডি সাইবার পুলিশ সেন্টারের একটি টিম ভোলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সিআইডির মুখপাত্র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান বিষয়টি জানিয়েছেন।

গ্রেপ্তার যুবকের নাম মো.সবুজ (৩২)।

সিআইডি জানায়, এই প্রতারক একজন ভুক্তভোগীর পারিবারিক সমস্যা সমাধান করে দেওয়ার কথা বলে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। ওই ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সবুজকে গ্রেপ্তার করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগের বরাত দিয়ে সিআইডির মুখপাত্র জানান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আরিফা খাতুন (ছদ্মনাম) তার পুত্রবধূর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। এই সমস্যাগুলো সমাধানের জন্য ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখে তিনি কথিত দরবেশ বাবার সঙ্গে যোগাযোগ করেন। দরবেশ বাবা পরিচয়ে প্রতারক সবুজ নিজেকে সৌদি আরবের মসজিদে নববীর ইমাম হিসেবে পরিচয় দেন এবং ভিকটিমের আস্থা অর্জন করেন।

মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তিনি জানান, সমস্যা সমাধানে কিছু খরচ লাগবে এবং এটি গোপন রাখতে হবে। সমস্যার সমাধান না হলে তার ছেলে এবং পুত্রবধূর ক্ষতি হতে পারে বলে ভয় দেখান। বিশ্বাস অর্জনের পর ভিকটিম মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা প্রতারকের কাছে পাঠান। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি কলাবাগান থানায় গত ১৯ নভেম্বর মামলা দায়ের করেন।

আজাদ রহমান আরও জানান, সিআইডির সাইবার পুলিশ সেন্টার মামলাটি তদন্ত করে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারকের অবস্থান শনাক্ত করে এবং ভোলার মুলাইপত্তন এলাকায় অভিযান চালিয়ে মো. সবুজকে গ্রেপ্তার  করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ বিষয়টি স্বীকার করেছেন জানিয়ে নিআইডি কর্মকর্তা আজাদ বলেন, সবুজ এবং তার এলাকার বেশ কিছু যুবক এই প্রতারণার সঙ্গে যুক্ত। তারা ফেসবুক, ইউটিউব এবং ইমুতে নিজেদের দরবেশ বাবা পরিচয়ে প্রচারণা চালিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করছে। পুরো চক্রটি শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা