× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ১৯:৫৮ পিএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪ ২১:৩১ পিএম

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার

ঢাকা-৯ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ডিএমপির অতিরিক্ত  উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. ওবায়দুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে হওয়া একাধিক মামলায় তিনি আসামি। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাকে সোমবার আদালতে হাজির করা হবে। 

ঢাকা-৯ আসনের (খিলগাঁও-সবুজবাগ) সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ১৯৯৬ সালে ঢাকা-৬ নির্বাচনী আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি নৌপরিবহন উপমন্ত্রী হিসেবে ৩১ ডিসেম্বর ১৯৯৭ থেকে ২৪ ডিসেম্বর ১৯৯৮ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২৪ ডিসেম্বর ১৯৯৮ থেকে ১৫ জুলাই ২০০১ পর্যন্ত তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগ সভপতি শেখ হাসিনার রাজনৈতিক সচিব ছিলেন। ২০০১ সালের ডিসেম্বর মাসে তিনি দলের কেন্দ্রীয় কার্যকরী সংসদের সাংগঠনিক সম্পাদক মনোনিত হন। ওই বছর তিনি ক্রিকেট বোর্ডেরও সভাপতি ছিলেন। তার সময়ে বাংলাদেশ ক্রিকেট দল প্রথম আন্তজার্তিক টেস্ট স্ট্যাটাসের মর্যাদা পায়।  

নবম জাতীয় সংসদ নির্বাচনের আসন পুনর্বণ্টনের ফলে তার নির্বাচনী এলাকাটি হয় ঢাকা-৯ আসন। দশম জাতীয় নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বন পরিবেশ জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হন। এর আগে তিনি ১৬ অক্টোবর ২০১৪ সালে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ২৮তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ভোটে তিনি প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা