× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিবির আলোচিত সাবেক ডিসি মশিউর গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০ এএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫৬ এএম

ডিবির আলোচিত সাবেক ডিসি মশিউর গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তার বিরুদ্ধে আটটি হত্যা মামলা রয়েছে।

মশিউর রহমান দীর্ঘদিন ঢাকা মহানগর পুলিশের ডিবিতে কর্মরত ছিলেন। ২০২২ সালে তাকে গোয়েন্দা গুলশান বিভাগ থেকে সরিয়ে লালবাগ বিভাগের দায়িত্ব দেওয়া হয়। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন তিনি।

সরকার পতনের পর ১৩ আগস্ট মশিউর রহমানকে ডিবি থেকে বদলি করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়।

পুলিশের এ কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস বিষয়ে এমএসএসও সম্পন্ন করেছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা