গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪ ১৬:১৩ পিএম
আসামি পালানোর ঘটনায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে তার জায়গায় নতুন জেল সুপার মাইন উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সুব্রত কুমার বালা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে দুর্ধর্ষ বন্দিরা কারারক্ষীদের জিম্মি করে ২০৯ বন্দি পালিয়ে যায়। এসময় কারারক্ষীদের গুলিতে ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন জঙ্গি সদস্য রয়েছে। কারাগারে বন্দিদের বিক্ষোভ এবং পালিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় জেল সুপারকে প্রত্যাহার করা হয়েছে।