× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্ঞাত আয় ‘রেমিট্যান্স’ হিসেবে দেখিয়ে ফেঁসে গেলেন মিটার রিডার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৪ ২১:৫৭ পিএম

আপডেট : ০২ জুন ২০২৪ ২২:১৬ পিএম

দুর্নীতি দমন কমিশন। ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন। ছবি : সংগৃহীত

নিজের আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল অংকের টাকা অবৈধভাবে উপার্জিত অর্থ প্রবাস থেকে পাওয়া রেমিট্যান্স হিসেবে দেখিয়ে ফেঁসে গেছেন ঢাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক মিটার রিডার মো. আবদুর রশিদ সিকদার। আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২৬ লাখ টাকা অর্জনের অভিযোগে তার নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২ জুন) বিকালে দুদকের উপপরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা- ১-এ মামলাটি করেন। এই মামলায় আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়।

মামলার এজাহার থেক জানা গেছে, আসামি মো. আবদুর রশিদ সিকদার জ্ঞাত আয়ের সঙ্গে সংগতিবিহীন ২৬ লাখ ২ হাজার ৫২১ টাকা অর্জন করেন। একই সঙ্গে তার অবৈধভাবে অর্জিত ৩০ লাখ ৮১ হাজার ১০০ টাকা বিদেশে থাকা ভাইদের কাছে পাঠিয়ে প্রবাসী ভাইদের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স হিসেবে গ্রহণ করেছেন বলে ঘোষণা করেন।

আরও বলা হয়, আসামি ৯৫ লাখ ৯২ হাজার ৬১৭ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা প্রদান করেন। সম্পদ বিবরণী যাচাইকালে দাখিলকৃত সম্পদ বিবরণীতে নিজ নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন এবং মিথ্যা তথ্য প্রদান করেছেন মর্মে প্রতীয়মান হয়েছে।

মো. আবদুর রশিদ সিকদার তার আয়কর নথিতে ১ কোটি ৫২ লাখ ৮৫ হাজার ৩৫৭ টাকা আয় প্রদর্শন করেছেন। কিন্তু তিনি ফরেন রেমিট্যান্স হিসেবে তার প্রবাসী ভাইদের কাছ থেকে পাঠানো ৩০ লাখ ৮১ হাজার ১০০ টাকার যে হিসাব প্রদর্শন করেছেন, তার ভাইয়েরা এই টাকা প্রবাসে অবস্থানকালে বৈধভাবে অর্জন করেছেন মর্মে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা