প্রবা প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২৬ মে ২০২৪ ২০:০১ পিএম
আপডেট : ২৬ মে ২০২৪ ২০:৫৭ পিএম
তিনটি ব্যাগে ককটেল সদৃশ বস্তু। প্রবা ফটো
বরিশালের মুলাদী উপজেলায় একটি কলেজের পরিত্যক্ত কক্ষে তিনটি ব্যাগভর্তি ককটেল সদৃশ বস্তু পাওয়া গেছে।
রবিবার (২৬ মে) বিকালে মুলাদী সরকারি কলেজের পরিত্যক্ত কক্ষে এগুলো পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
তিনি জানান, কলেজের পরিত্যক্ত কক্ষে তিনটি ব্যাগে ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে তাদের জানানো হয়েছে। তারা গিয়ে তিনটি ব্যাগভর্তি ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়েছেন।
ওসি আরও জানান, বোমা নিষ্ক্রিয় দলকে খবর দেওয়া হয়েছে। ঢাকা থেকে তারা এসে এগুলো জব্দ করবেন। আপাতত ঘটনাস্থল বেষ্টনী দিয়ে রাখা হয়েছে।