× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন স্থগিত হওয়া সেই ইউপির চেয়ারম্যান হলেন ফারুক ইসলাম

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৪ ১৯:৫৮ পিএম

আপডেট : ২৬ মে ২০২৪ ২০:২১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক ইসলাম। ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক ইসলাম। ফাইল ফটো

ব্যালটে ভুল প্রতীক ছাপানোয় স্থগিত হওয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের চেয়ারম্যান পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ মে) কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মো. ফারুক ইসলাম (ঘোড়া প্রতীক) ৮ হাজার ৮৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. মোস্তাক আহাম্মদ (আনারস প্রতীক) পেয়েছেন ৫ হাজার ৩১০ ভোট।

এদিকে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় বাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে বাইসার গ্রামের বাসিন্দা আরাফাত ভূঁইয়াকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।

কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউপি নির্বাচনের রিটানিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ফলের বিষয়টি নিশ্চিত করে জানান, কুটি ইউনিয়নের মোট ভোটার ৩৩ হাজার ৪৩৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১৭ হাজার ২৫৬ জন। বৈধ ভোট ১৭ হাজার ৩০টি ও বাতিল ভোট ২২৬টি। ভোট দেওয়ার হার শতকরা ৫১.৬১ ভাগ।

গত ২৮ এপ্রিল কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩৫ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ব্যালটে চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আহম্মেদের প্রতীক ভুল ছাপানোয় নির্বাচন চলাকালীন চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা