× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৪ ১৯:৫৩ পিএম

আপডেট : ২৬ মে ২০২৪ ২০:১৩ পিএম

সেপটিক ট্যাংক থেকে নির্মাণ শ্রমিকদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। প্রবা ফটো

সেপটিক ট্যাংক থেকে নির্মাণ শ্রমিকদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। প্রবা ফটো

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিক মারা গেছেন।

রবিবার (২৬ মে) বিকালে রায়পুর পৌরসভার মীরগঞ্জ সড়কের ফারুকীয়া মাদ্রাসার সামনের একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মীরগঞ্জ সড়কের বয়াতি বাড়ির খোরশেদ আলমের ছেলে কাদের হোসেন ও একই বাড়ির জাকির হোসেনের রবিন হোসেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সেপটিক ট্যাংকে কয়েকটি বাঁশ পড়ে যায়। বাঁশ তুলতে রবিন ও কাদের ট্যাংকে নামেন। কিছুক্ষণ হয়ে গেলেও তাদের সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। এরপর সাকিব তাদের উদ্ধার করতে নামেন। এ সময় তিনজনই ভেতরে অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে সাকিব উঠে আসতে পারলেও অন্যরা পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রবিন ও কাদেরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অসুস্থ সাকিবকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রায়পুর ফায়ার সার্ভিসের ইনচার্জ সৈয়দ আহম্মেদ বলেন, সেফটিক ট্যাংক থেকে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে হাসপাতালের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্যজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা