× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেমালের প্রভাবে মোরেলগঞ্জে ২৫ গ্রাম প্লাবিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৪ ১৯:১১ পিএম

আপডেট : ২৬ মে ২০২৪ ১৯:৪১ পিএম

রবিবার মোরেলগঞ্জে জোয়ারের পানিতে প্লাবিত হয় অন্তত ২৫ গ্রাম। প্রবা ফটো

রবিবার মোরেলগঞ্জে জোয়ারের পানিতে প্লাবিত হয় অন্তত ২৫ গ্রাম। প্রবা ফটো

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় উপজেলা বাগেরহাটের মোরেলগঞ্জে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৬ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

পানির উচ্চতা বেড়ে যাওয়ায় মোরেলগঞ্জ পৌরসভাসহ কয়েকটি ইউনিয়নে কমপক্ষে ২৫টি গ্রাম স্থান ভেদে ২ থেকে ৩ ফুট পানিতে প্লাবিত হয়েছে।

রবিবার (২৬ মে) দুপুর ২টার দিকে জোয়ারের পানি বাড়তে শুরু করে।

সাইক্লোন শেল্টারগুলোতে এখন পর্যন্ত ২ হাজার লোক ও ৩ শতাধিক গবাদিপশু আশ্রয় নিয়েছে।

মোরেলগঞ্জ থেকে বহরবুনিয়া ইউনিয়নের সঙ্গে সংযোগ রক্ষাকারী ইটসোলিং রাস্তাটি ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। 

ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে ৮৬টি সাইক্লোন শেল্টারে খাবার সরবরাহের কাজ শুরু হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন।

পানগুছি নদীর ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

আশ্রয়কেন্দ্রগুলোতে শুকনো খাবার সরবরাহের কাজ চলছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির জানিয়েছেন।

তিনি বলেন, ইতোমধ্যে নদীর তীরবর্তী সাইক্লোন শেল্টারগুলোতে প্রায় ২ হাজার লোক আশ্রয় নিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা