× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেন্টমার্টিনে দমকা হাওয়া, বেড়েছে জোয়ারের পানির উচ্চতা

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৪ ১৭:৩৫ পিএম

আপডেট : ২৬ মে ২০২৪ ১৭:৫৪ পিএম

দ্বীপের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছেন রেড ক্রিসেন্টের সদস্যরা। প্রবা ফটো

দ্বীপের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছেন রেড ক্রিসেন্টের সদস্যরা। প্রবা ফটো

প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবালদ্বীপ সেন্টমার্টিনের ওপর দিয়ে বইছে দমকা হাওয়া। সকাল থেকে শুরু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বেড়েছে সাগরের জোয়ারের পানির উচ্চতা।

স্থানীয়রা জানান, সকাল ৯টা থেকে দমকা হাওয়া ও মাঝারি বৃষ্টি শুরু হয় দ্বীপে। জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কায় স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দ্বীপের আশ্রয়কেন্দ্রের পাশাপাশি আবাসিক হোটেল-মোটেলে বাসিন্দাদের অবস্থান নেওয়ার মাইকিং করা হচ্ছে।

দ্বীপের বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, ‘প্রচণ্ড বাতাস ও বৃষ্টি হচ্ছে। আমরা ভয়ের মধ্যে আছি।’

মো. ফেরদৌস বলেন, ‘সকাল ১০টার পর থেকে প্রচণ্ড বেগে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। একই সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে।’

সেন্টমার্টিন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আক্তার কামাল বলেন, ‘সকাল থেকে দ্বীপে বৃষ্টির সঙ্গে সঙ্গে বাতাসের তীব্রতা বেড়েছে। সাগরে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। দ্বীপের বাসিন্দাদের নিরাপদে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে।’

টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী বলেন, ‘সকাল থেকে সেন্টমার্টিনে থেমে থেমে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে। দ্বীপের বাসিন্দাদের হাসপাতালসহ হোটেল-মোটেল ও আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে বলা হয়েছে। সাগরের মাঝখানে হওয়ায় প্রবালদ্বীপকে বিশেষ গুরুত্ব দিচ্ছি। সেখানে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা