গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৪ ১৭:১৯ পিএম
আপডেট : ২৬ মে ২০২৪ ১৭:৩৯ পিএম
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ। প্রবা ফটো
সাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৬ মে) সকাল সাড়ে ৯টা থেকে এ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
দৌলতদিয়া লঞ্চ ঘাট ম্যানেজার নুরুল আনোয়ার মিলন বলেন, দুর্ঘটনা এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাব দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ বন্ধ থাকলেও চালু রয়েছে ফেরি। ফলে লঞ্চের যাত্রীদের ফেরিতে যাতায়াতের অনুরোধ করছেন ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন বলেন, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি বিবেচনায় যেকোনো মুহূর্তে ফেরি চলাচলও বন্ধ হতে পারে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১০টি ফেরি চলাচল করছে।