× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে ডন সেলিমের বিরুদ্ধে ২ কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৪ ১৭:০৫ পিএম

আপডেট : ২৬ মে ২০২৪ ১৭:১০ পিএম

রবিবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার বিসমিল্লাহ আড়তের ব্যবসায়ীরা ঢাকা-সিলেট মহাসড়কে ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের বিরুদ্ধে এই মানববন্ধন পালন করেন। প্রবা ফটো

রবিবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার বিসমিল্লাহ আড়তের ব্যবসায়ীরা ঢাকা-সিলেট মহাসড়কে ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের বিরুদ্ধে এই মানববন্ধন পালন করেন। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনলাইন ক্যাসিনো ডন ও মানি লন্ডারিংয়ের সাজাপ্রাপ্ত আসামি সেলিম প্রধানের বিরুদ্ধে আড়ত ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা দুই কোটি টাকা চাঁদা ফেরত ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিসমিল্লাহ আড়ত নামে একটি পাইকারী বাজারের ব্যবসায়ীরা এই মানববন্ধন করেন।

রবিবার (২৬ মে) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার বিসমিল্লাহ আড়তের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এই মানববন্ধন পালন করেন তারা।

মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর ক্যাসিনো সম্রাট ডন ও মানি লন্ডারিং মামলার সাজাপ্রাপ্ত আসামি সেলিম প্রধানের কাছ থেকে আড়তের প্রায় ১৬ বিঘা জমি ভাড়া নেন ব্যবসায়ী মজিবুর রহমান। বিঘায় ৫০ হাজার টাকা করে  প্রতিমাসে জমির ভাড়া দিয়ে আসছেন ৮ লাখ টাকা। এছাড়া বায়নাসহ ডোবা ও নিচু এসব জমি ভরাট করে সাড়ে ৩’শ দোকান নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ১০ কোটি টাকা। সেলিম প্রধান জেল থেকে ছাড়া পেয়ে প্রভাব খাটিয়ে আড়তের ব্যবসায়ীদের হুমকি-ধামকি ও জোরপূর্বক প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেয়।  শুধু তাই নয়, তার গুন্ডা বাহিনী দিয়ে আড়ত দখলের পায়তারা করে আসছেন। আর এজন্য আড়তের সব ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে জোরপূর্বক ও হুমকি-ধামকি দিয়ে আড়ত ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা দুই কোটি টাকা চাঁদা ফেরত ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এ ব্যাপারে সেলিম প্রধান বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট।কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে এসব করছে। আমি কোনো ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেইনি। তারা মিথ্যাচার করছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা