× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় গার্মেন্টসকর্মী নিহত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৪ ১৬:৩৬ পিএম

আপডেট : ২৬ মে ২০২৪ ১৬:৩৮ পিএম

সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় গার্মেন্টসকর্মী নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ির চালককে আটক করে পুলিশে সোপর্দ করে বিক্ষুব্ধরা। 

রবিবার (২৬ মে) সকাল ৮টার দিকে পাঠানটুলী জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত অনি রানী রংপুরের কাউনিয়ার ব্রামনপাড়া এলাকার ববেন চন্দ্রের মেয়ে। তিনি ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকার প্রদীপবাবু বাড়িতে ভাড়া থাকতেন। সিদ্ধিরগঞ্জে নীট কনসার্ন গার্মেন্টে চাকরি করতেন তিনি। 

আটক গাড়িচালক ইকবাল নারায়ণগঞ্জের খানপুর এলাকার খোকনের ছেলে। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ রবিবার সকালের দিকে কর্মস্থলে যাওয়ার পথে ওই নারীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি ময়লার পিকআপ পেছন থেকে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় গাড়িটি জব্দের পাশাপাশি একজনকে আটক করা হয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা