× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘূর্ণিঝড় রেমাল

বিকাল থেকে বন্ধ থাকবে বঙ্গবন্ধু টানেল

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৬ মে ২০২৪ ১৪:৫০ পিএম

আপডেট : ২৬ মে ২০২৪ ১৬:০৯ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষার্থে আজ বিকাল ৩টা থেকে সাধারণ যাত্রীদের জন্য বন্ধ থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত এই টানেলটি গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পর এই প্রথম প্রাকৃতিক দুর্যোগের কারণে সাময়িক বন্ধের ঘোষণা এসেছে। 

রবিবার (২৬ মে) টানেল কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী গোলাম সামদানী হিমেল প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষার অংশ হিসেবে বিকেল তিনটা থেকে টানেল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এরপর টানেলের প্রধান ফটক বন্ধ করাসহ অন্যান্য নিরাপত্তামূলক প্রস্তুতি কার্যক্রম চলবে।’ 

তিনি বলেন, ‘কখন টানেল পুনরায় চালু হতে সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। ঘূর্ণিঝড়ের প্রভাব বিবেচনায় পরবর্তীতে এই সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত বন্ধের সময় চূড়ান্ত হয়েছে।’ 

ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য ক্ষতি এড়াতে ইতোমধ্যেই চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট-৪ জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমও। পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে চলে আসার জন্য মাইকিং করা হচ্ছে। পাহাড় থেকে জনসাধারণকে সরিয়ে নেওয়ার উদ্যোগও নিয়েছে প্রশাসন। আবহাওয়া অধিদপ্তর পাহাড় ধসের আশঙ্কাও প্রকাশ করেছে। ইতোমধ্যে জেলার আশ্রয়কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে গুড়িগুড়ি বৃষ্টি হলেও আবহাওয়া গোমট অবস্থায় অবস্থায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা