× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে এমপি আনার হত্যা

শাহীনের পরিবারের সদস্যদের আটকের দাবি আনারের মেয়ের

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৪ ২২:১৮ পিএম

শনিবার ঝিনাইদহ শহরে নিজ বাড়িতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। প্রবা ফটো

শনিবার ঝিনাইদহ শহরে নিজ বাড়িতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। প্রবা ফটো

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেছেন, ‘বাবা হত্যার পরিকল্পনাকারী শাহীনকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হোক, সঙ্গে তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হোক। তাহলে হয়তো অনেক তথ্য বেরিয়ে আসবে।’

শনিবার (২৫ মে) দুপুরে ঝিনাইদহ শহরে নিজ বাড়িতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

ডরিন বলেন, ‘অনেক আগে কালীগঞ্জে আসত শাহীন, খেলা করত। বাবার সঙ্গে তার পরিচয় থাকতে পারে, তবে আমার বাবার সঙ্গে শাহীনের ব্যবসা ছিল বলে জানা নেই।’

এসময় উপস্থিত ছিলেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ প্রমুখ।

এর আগে এমপি আনার হত্যায় জড়িতদের শাস্তি ও মৃতদেহ উদ্ধারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন দলীয় নেতা-কর্মীরা। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরে এমপির বাড়ির সামনে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, ‘যারা তাকে নির্মমভাবে খুন করেছে তাদের আইনের আওতায় আনতে হবে। দুই-এক দিনের মধ্যে তার মরদেহ বা অংশ পাওয়ার বিষয়টি প্রশাসন নিশ্চিত করতে পারে। এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে জেলা আওয়ামী লীগ কর্মসূচি পালন করবে।’

ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান জানান, নৃশংশ খুনের ঘটনার পর এমপি পরিবারের নিরাপত্তার বিষয়টি নিয়েও তার ভাবছেন। এজন্য এমপির পরিবারের সঙ্গে কথা ও সার্বিক বিষয়গুলো অবহিত করতে এসেছেন।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কর্মসূচি

সার্বিক পরিস্থিতি ও করনীয় বিষয়ে বর্ধিত সভা করেছে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যায় শহরের ভূষনস্কুল রোডস্থ দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় তার মরদেহ ফেরত ও খুনিদের ফাঁসির দাবিতে এক মাসের কর্মসূচি হিসেবে উপজেলার সকল ইউনিয়নে মানববন্ধন করার সিদ্ধান্ত নেয়।

স্থানীয় সকল জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনকে নিয়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত হয়।

এছাড় এমপি আনারকে সরকারিভাবে মৃত ঘোষণার পরই গায়েবানা জানাজা করবে বলে সিদ্ধান্ত হয়।

শনিবার সন্ধ্যায় শহরের ভূষনস্কুল রোডস্থ দলীয় কার্যালয়ে সভা করে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। প্রবা ফটো

উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডুর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবলী নোমানী, কালীগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মতিয়ার রহমান মতি, ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, আওয়ামী লীগের নেতা রাশেদ শমসের, সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দরা।

এর আগে শনিবার বেলা ১১টায় খুনিদের ফাসির দাবিতে এমপির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি করে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও সাধারণ জনতা। তারা খুনিদের ফাসির দাবি সম্বলিত ব্যানার প্লাকার্ড নিয়ে কর্মসূচিতে অংশ নেয়।

১২ মে ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা নিয়ে তার এলাকায় এখনও ধোয়াশা কাটেনি। ভারত যাওয়ার ১০ দিন পর ২২ মে সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেনে খুন হয়েছে বলে গণমাধ্যমে প্রচার হয়। তার দেহ টুকরো টুকরো করা হয়েছে বলেও প্রচার হয়। তবে এখন পর্যন্ত তার মরদেহ বা দেহের কোনো অংশ এমনকি ব্যবহৃত জামা কাপড় উদ্ধারের খবর না পাওয়ায় প্রশ্ন উঠেছে এমপি কি সত্যই মারা গেছেন?

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা