× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম শিল্প গ্রুপ হিসেবে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ‘কেএসআরএম’

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৫ মে ২০২৪ ২০:০৩ পিএম

আপডেট : ২৫ মে ২০২৪ ২০:৫২ পিএম

প্রথম শিল্প গ্রুপ হিসেবে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ‘কেএসআরএম’

দেশের প্রথম শিল্প গ্রুপ হিসেবে নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে কেএসআরএম গ্রুপ। এ উপলক্ষে শনিবার (২৫ মে) চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম স্টিল প্ল্যান্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম রফিকুল ইসলামের প্রস্তাবে সম্মত হয়ে কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত এ উদ্যোগ নিয়েছেন।

অনুষ্ঠানে সীতাকুণ্ড কেএসআরএম স্টিল প্ল্যান্টের প্রায় ১ হাজার কর্মকর্তা-কর্মচারী জাতীয় পেনশন স্কিমের আওতায় এসেছে। অন্যান্য কর্মকর্তা-কর্মচারী পর্যায়ক্রমে এ কার্যক্রমের আওতায় আসবে। কোম্পানির করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির (সিএসআর) অংশ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় পেনশন স্কিমের প্রথম কিস্তির টাকা পরিশোধ করবে কেএসআরএম কর্তৃপক্ষ।

এতে ইউএনও কেএম রফিকুল ইসলাম, কেএসআরএমের পরিচালক (প্ল্যান্ট) কমডোর (অব.) এমএস কবির, উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামান, মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলামসহ কেএসআরএমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনও কেএম রফিকুল ইসলাম বলেন, ‘কেএসআরএম কর্তৃপক্ষ আমাদের আহ্বানে সাড়া দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য পেনশন স্কিম চালু করতে যে আর্থিক সহযোগিতা দিয়েছে তা সারা দেশে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এতে করে প্রতিষ্ঠানে কর্মরতদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিতের পথ সুগম হলো। পাশাপাশি দেশের প্রথম শিল্প গ্রুপ হিসেবে কেএসআরএমে কর্মরতরা সর্বজনীন পেনশন স্কিমের আওতায় এসেছে। আমরা আশা করছি, ভবিষ্যতেও সীতাকুণ্ড উপজেলা প্রশাসন এবং কেএসআরএম জনহিতকর যেকোনো কাজ একসঙ্গে করবে।’

কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত বলেন, ‘আমরা সরকারের যেকোনো জনবান্ধব কর্মকাণ্ডে সহযোগী হিসেবে কাজ করে থাকি। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় পেনশন স্কিম সরকারের জনহিতকর কাজের মধ্যে অন্যতম। তাই প্রধানমন্ত্রীর আহ্বানে শিল্প গ্রুপ হিসেবে কেএসআরএম সেই অগ্রযাত্রার সারথি হয়েছে। আগামীতেও এমন সব কাজের অংশীদার হবে কেএসআরএম।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা