× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জের লক্ষাধিক বেকার যুবকের কর্মসংস্থান করতে চাই : কামরুজ্জামান ভূঁইয়া লুটুল

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৪ ১৯:৫৮ পিএম

আপডেট : ২৫ মে ২০২৪ ২০:১৪ পিএম

শনিবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল। প্রবা ফটো

শনিবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল। প্রবা ফটো

গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া লুটুল বলেছেন, ‘গোপালগঞ্জে লক্ষাধিক শিক্ষিত বেকার যুবক রয়েছে। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা আমার মূল লক্ষ্য।’

শনিবার (২৫ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কামরুজ্জামান ভূঁইয়া বলেন, ‘আইসিটি সেক্টরে ১৫ লাখ বেকার যুবকের বেকারত্ব দূরীকরণের সম্ভাবনা তৈরি হয়েছে। আমি সকলের সহযোগিতা নিয়ে গোপালগঞ্জের এক লাখ শিক্ষিত বেকার যুবককে এই আইসিটি সেক্টরে কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করব।’

তিনি আরও বলেন, ‘গোপালগঞ্জে উন্নয়নমূলক যে কাজগুলো হচ্ছে, সেগুলো যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু করব। চেষ্টা করব সুন্দরভাবে কাজগুলো করতে, যাতে গোপালগঞ্জবাসীর কাছে এটি স্মরণীয় হয়ে থাকে।’

এর আগে কামরুজ্জামান ভূঁইয়া তার সমর্থক ও দলীয় নেতাকর্মী নিয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি গাজী হাফিজুর রহমান হিটু, জেলা আওয়ামী লীগের সদস্য জামিল সরোয়ার, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরারুল হক লিটু, জেলা যুবলীগের সহসভাপতি শফিকুর রহমান টুয়েল, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি নজরুল ইসলাম হীরা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রবিউজ্জামান চৌধুরী টিটো, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রাশেদ আহমেদ রিকো, সাধারণ সম্পাদক ও  পৌর কাউন্সিলর জুবায়ের আহমেদ ঝন্টু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা প্রমুখ।

এর আগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য মো. কাবির মিয়া তার কর্মী-সমর্থকদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় অগ্রণী ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সাবেক ছাত্রলীগ নেতা কেএমএন মঞ্জুরুল হক লাভলু, জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফ আলী আশু মিয়া, মুকসুদপুর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দুলাল শিকদার, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি আরিফুর রহমান রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা