× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিঠাপুকুরে ধান কাটার সময় ‘হিট স্ট্রোকে’ কৃষকের মৃত্যু

মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৪ ১৮:৩২ পিএম

আপডেট : ২৫ মে ২০২৪ ১৮:৪১ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রংপুরের মিঠাপুকুরে ধান কাটার সময় হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর সাতভেন্টি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

কৃষক শহিদুল ইসলাম এনায়েতপুর সাতভেন্টি পশ্চিমপাড়া গ্রামের আমিন ওরফে গাঁটু মিয়ার ছেলে।

নিহতের পরিবার জানায়, শনিবার সকাল থেকে এনায়েতপুর সাতভেন্টি পূর্বপাড়া গ্রামের মাঠে শহিদুলসহ বেশ কয়েকজন কৃষক জমিতে ধান কাটছিলেন। দুপুরে ধান কাটা শেষে জমি থেকে ধান আনার জন্য ধানের ভার বাঁধছিলেন শহিদুল। এ সময় আকস্মিক তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেবুল হোসেন জানান, ধারণা কর‌ছি অতিরিক্ত গরমে হিট স্ট্রোকের কারণে ওই কৃষকের মৃত্যু হয়েছে। হিট স্ট্রোক থেকে বাঁচতে হলে সকলকে রোদের পিক টাইমগুলো এড়িয়ে চলতে হবে।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, স্ট্রোকজনিত কারণে একজন কৃষকের মৃত্যু হয়েছে। সকল আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারা দেশের মতো রংপুরেও তাপপ্রবাহ চলছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ (শনিবার) রংপুরের তাপমাত্রা ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা