× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যালটে ভুল প্রতীক

স্থগিত হওয়া সেই ইউপি নির্বাচন রবিবার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৪ ১৭:০১ পিএম

আপডেট : ২৫ মে ২০২৪ ১৭:১৭ পিএম

২৮ এপ্রিল ভোটগ্রহণ চলাকালে কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করা হয়। ফাইল ফটো

২৮ এপ্রিল ভোটগ্রহণ চলাকালে কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করা হয়। ফাইল ফটো

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্থগিত হওয়া নির্বাচন রবিবার (২৬ মে) অনুষ্ঠিত হবে।

শনিবার (২৫ মে) কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে পৌঁছে গেছেন। ব্যালট পেপার সকালে পৌঁছানো হবে। ১১টি কেন্দ্রের প্রত্যেকটিই ঝুঁকিপূর্ণ বিবেচনা করে কাজ করছি আমরা। ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ দায়িত্ব পালন করবেন তিন শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মো. নজরুল ইসলাম, মো. মোস্তাক আহাম্মদ, মো. ফারুক ইসলাম, মো. শরীফ সরকার, ইউসুফ আহমাদ, মো. সানু মিয়া, মো. শাহজাহান ভূঁইয়া, মো. আফতাব উদ্দিন নাছির ও মো. জাকির হোসেন।

ইউনিয়নের ভোটার সংখ্যা ৩৩ হাজার ৪৩৫ জন। পুরুষ ভোটার ১৭ হাজার ৭৭৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৬৫৯ জন।

২৮ এপ্রিল কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩৫ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ইউসুফ আহম্মেদ নামে এক চেয়ারম্যান প্রার্থীর ব্যালট পেপারে ভুল প্রতীক ছাপানোর অভিযোগ করলে বেলা আড়াইটার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কুটি ইউনিয়ন পরিষদের শুধু চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করা হয়।

অভিযোগে ইউসুফ আহম্মেদ উল্লেখ করেন তাকে প্রতীক দেওয়া হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা, কিন্তু ব্যালটে ছাপা হয়েছে প্যাডেল রিকশা।

সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদের নির্বাচন স্থগিত করা হয়নি। ওই দুই পদের নির্বাচন সম্পন্ন হয়। এতে নয়জন ইউপি সদস্য এবং তিনজন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা