× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড় ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন দুই ভাই

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৪ ১২:০০ পিএম

আপডেট : ২৫ মে ২০২৪ ১২:০৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বড় ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মে) রাত ১১টার দিকে উপজেলার ভানোর ইউনিয়নের বর্মতোল গ্রামে এ ঘটনা ঘটে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত দুই ভাই তমিজ উদ্দিন ও রবিউল ইসলাম বর্মতোল গ্রামের দবিজ উদ্দিনের ছেলে।

ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, দিনভর ভুট্টা ভাঙার কাজ শেষে রাতে নিজ বাড়িতে ফ্যানের বৈদ্যুতিক তারের লিকেজ পলিথিন দিয়ে ঠিক করছিলেন তমিজ উদ্দিন। এ সময় বিদ্যুতায়িত হন তিনি। তাকে বাঁচাতে গিয়ে ছোট ভাই রবিউল ইসলামও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই মারা যান দুই ভাই।

তিনি আরও বলেন, তারা পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাই তিন বছর আগে মারা গেছেন। দুই ভাই ঢাকায় চাকরি করেন এবং দুই ভাই এলাকায় কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তমিজ উদ্দিন ও রবিউল ইসলাম সাতটি নাবালক সন্তান রেখে গেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা