গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৪ ২১:১২ পিএম
আপডেট : ২৪ মে ২০২৪ ২১:৩৩ পিএম
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীত
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মে) বিকাল ৫টায় কারাগারের পার্ট-২ এ তার মৃত্যু হয়। ওই কয়েদি পাকিস্তানি।
মারা যাওয়া কয়েদি হলেন, পাকিস্তানের জহিরদ্দিনের ছেলে আলেফজান (৬২)।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার আমিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে কয়েদি আলেফজান হঠাৎ অসুস্থ হয়। তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তিনি একজন পাকিস্তানি। তিনি মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছিলেন। কারাবিধি অনুযায়ী অন্যান্য প্রক্রিয়া চলমান।