× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রমেক হাসপাতালের প্রিজন সেলে হাজতির ঝুলন্ত মরদেহ

রংপুর অফিস

প্রকাশ : ২৪ মে ২০২৪ ২০:৫৮ পিএম

আপডেট : ২৪ মে ২০২৪ ২১:২৫ পিএম

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের প্রিজন সেল থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে এক হাজতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ মে) দুপুর পৌনে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ মৃত্যুকে কারা কর্তৃপক্ষ আত্মহত্যা বললেও মৃতের ভাই বলছেন, ‘আমার ভাই সুস্থ ছিলেন। তিনি আত্মহত্যা করতে পারেন না।’

নিহত বেলাল হোসেন কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার পশ্চিম কেদার এলাকার সাতার আলীর ছেলে। তিনি মায়ের হত্যা মামলার আসামি ছিলেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বেলাল হত্যা মামলায় কুড়িগ্রাম কারাগারে ছিলেন। গত ২০ মে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারাগার থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। সেখানে তিনি ‘আত্মহত্যা’ করেছেন।

মৃতের ভাই ফারুক হোসেন বলেন, ‘আমার ভাইয়ের কম্পিউটার ও ফার্মেসির দোকান রয়েছে। তার দুটি মেয়ে রয়েছে। ভাই নেশাগ্রস্ত অবস্থায় আমার মাকে হত্যা করে। চার দিন আগে তাকে রংপুর কারাগারে আনা হয়। তিনি সুস্থ ছিলেন। ভাই আত্মহত্যা করতে পারে বিষয়টি বিশ্বাস হচ্ছে না।’ তিনি তার ভাইয়ের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

রংপুর কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে বলেন, মৃত আসামির সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে মৃতের ছোট ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর মূল কারণ জানা যাবে। বিষয়টি তদন্তাধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা