× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে বিয়ের পর নদীতে গোসলে গিয়ে যুবক নিখোঁজ

উজিরপুর (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৪ ১৮:২৪ পিএম

সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়। প্রবা ফটো

সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়। প্রবা ফটো

বরিশালের উজিরপুর উপজেলায় বিয়ের পর সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৪ মে) দুপুর পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মিরাজুল ইসলাম আরিফ (২৪) গাজীপুরের কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকার বাসিন্দা মো. মিন্টু খানের ছেলে। তিনি পেশায় স্কয়ার টেক্সটাইলের গাড়ি চালক।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে আরিফ তার এক মামাতো বোনকে বিয়ের জন্য পরিবারসহ উজিরপুরের গাববাড়ী এলাকায় আসেন। শুক্রবার সকাল ৯টার দিকে গাববাড়ী এলাকার মৃত নাসিরউদ্দিনের মেয়ে নিপা আক্তারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর গায়ে হলুদের অনুষ্ঠান হয়।

তিনি জানান, বেলা সাড়ে ১২টার দিকে দুই ভাইসহ আরিফ সন্ধ্যা নদীর চতলবাড়ি এলাকায় গোসল করতে নামেন। এ সময় স্রোতের টানে ভেসে যেতে থাকে তারা। স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে। তবে নিখোঁজ হয় বর আরিফ।

তিনি আরও জানান, স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজের সন্ধান করছে।

উদ্ধার অভিযানে থাকা বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরি দলের নেতা মো. নজরুল ইসলাম বলেন, নতুন বিয়ে করা বর স্রোতের টানে ভেসে গিয়েছে। তার সন্ধানে ডুবুরিরা নদীতে তল্লাশি করছেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর আহমেদ বলেন, ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশের একটি টিম কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা