× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেড় লাখ শিশু-কিশোর পাবে কৃমিনাশক ট্যাবলেট

খুলনা অফিস

প্রকাশ : ২৩ মে ২০২৪ ২২:৫৮ পিএম

দেড় লাখ শিশু-কিশোর পাবে কৃমিনাশক ট্যাবলেট

খুলনায় প্রায় দেড় লাখ শিশু-কিশোরকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) নগরীর খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ আগামী ২৯ মে পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এ বছর খুলনা সিটি করপোরেশন এলাকায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৫৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ থেকে ১৬ বছর বয়সি মোট ১ লাখ ৪৯ হাজার ৭৭০ শিশু-কিশোরকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ফাইলেরিয়াসিস নির্মূল এবং কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় বছরে দুবার কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, কৃমি শিশুদের মেধা বিকাশ ও স্মৃতিশক্তি কমিয়ে দেয়। শিশুসহ সকলের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিয়মিত কৃমিনাশক ট্যাবলেট খাওয়া উচিত। সরকার শিশুদের ভবিষ্যৎ চিন্তা করে ২০০৫ সাল থেকে বছরে দুবার জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করে আসছে। নগরীর সকল ওয়ার্ডে এ কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও বলেন, শিশুদের সুরক্ষার দায়িত্ব সকলের। সরকার বিভিন্ন দিবস পালন করে জনগণকে সচেতন করার জন্য। শরীর সুস্থ না থাকলে জীবনে ভালো কিছু আশা করা যায় না। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সকলের প্রচেষ্টায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ সফল হবে বলে তিনি আশা করেন।

খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডা. ফেরদৌসী আক্তার, সিভিল সার্জন ডা. শেখ সফিকুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারহানা নাজ, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. নাজমুর রহমান সজীব, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নাইমুল ইসলামসহ কেসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা