দুর্গাপুর (নেত্রকোণা) সংবাদদাতা
প্রকাশ : ২৩ মে ২০২৪ ২২:৫৩ পিএম
আপডেট : ২৪ মে ২০২৪ ০১:১৯ এএম
নেত্রকোণা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ মে) দুর্গাপুরে দুটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এই আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন উন্নয়ন কর্মকাণ্ডের ফলে জনগণ এর সুফল ভোগ করবে। আমি প্রতিশ্রুতি দেই না, আমি কাজ করি। সেই কাজ শুরু হয়ে গেছে। আমি প্রতিনিয়তই আপনাদের ভালো-মন্দের খোঁজখবর রাখি। আমি আপনাদের পাশে আছি ছায়ার মতো।
এ সময় উপস্থিত এলাকার স্থানীয় নাগরিকরা বলেন, দুর্গাপুর-কলমাকান্দার উন্নয়নে বর্তমান সংসদ সদস্য নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি নির্বাচিত হওয়ার পর একের পর এক উন্নয়ন কর্মযজ্ঞ উপহার দিচ্ছেন।
অনুষ্ঠানে এমপি মোশতাক আহমেদ রুহী উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি হতে পূর্ব বিলাসপুর বিসি সড়ক উন্নয়ন কাজ ও চন্ডিগড় ইউনিয়নের কেরণখোলা রোড ভায়া ধানশিরা যুক্তিধর বিসি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, হারুন উর রশিদ পলাশ, শফিকুল ইসলাম শফিক, বিভাস সরকার, চন্ডিগড় ইউপি চেয়ারম্যান এমদাদুল হক আলম সরকার, লুৎফুর রহমান কাজল, সাইফুল ইসলাম, তোফায়েল আহমেদ লিজন প্রমুখ।