× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে এলো অজ্ঞাত তরুণীর লাশ

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৩ মে ২০২৪ ২২:৫১ পিএম

কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে এলো অজ্ঞাত তরুণীর লাশ

কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে ভেসে আসা অজ্ঞাত এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত ৯টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টের মেম্বারঘাটা এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার ওসি মো. রাকিবুজ্জামান।

নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর বলে তথ্য দিলেও তার নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

স্থানীয়দের বরাতে মো. রাকিবুজ্জামান বলেন, রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে মেম্বারঘাটা এলাকায় জোয়ারের পানিতে একজনের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় এক শিশু। পরে সে বিষয়টি লোকজনকে অবহিত করলে স্থানীয় নুরুল আলম নামের এক ব্যক্তি ৯৯৯ নম্বরে কল দেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে। নিহত তরুণীর কপালের ডান পাশে আঘাতের সামান্য চিহ্ন দেখা গেছে, যা অনেক দিন আগের। তার মাথায় খাটো চুল রয়েছে। পরনে ছিল থ্রিপিস।

এটি হত্যা নাকি কোনো দুর্ঘটনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি। রাকিবুজ্জামান বলেন, নিহতের পরিচয় নিশ্চিতের পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা