× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকুন্দিয়ায় ব্যবসায়ীকে মারধর করে ‘১৫ লাখ টাকা ছিনতাই’

মধ্যাঞ্চলীয় ব্যুরো

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২২ ২০:৩৫ পিএম

মারধরের শিকার বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মকবুল হোসেন। ছবি: প্রবা

মারধরের শিকার বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মকবুল হোসেন। ছবি: প্রবা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মকবুল হোসেনকে মারধর করে তার ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। 

অগ্রণী ব্যাংকের পাকুন্দিয়া শাখা থেকে টাকা তুলে বের হওয়ার পর পাকুন্দিয়া পৌরসদর বাজারের প্রধান সড়কে রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা নেওয়ার সময় মকবুল হোসেন জানান, তিনি ব্যবসায়িক প্রয়োজনে অগ্রণী ব্যাংকের পাকুন্দিয়া শাখায় টাকা তুলতে যান। ব্যাংক থেকে ১৫ লাখ টাকা তোলার পর তার সঙ্গী মাহবুবুর রহমানকে নিয়ে নিচে নেমে পৌরসদর বাজারের প্রধান সড়কে উঠতেই ৮/৯ জন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা রড দিয়ে তার ডান হাতে এবং বুকে আঘাত করে। এতে তার ডান হাত ভেঙে যায় ও বুকে আঘাত পান।

এ সময় দুর্বৃত্তরা তার ডান হাতে থাকা টাকার ব্যাগটি জোর করে নিয়ে যায়। এ সময় মাহবুবুর রহমান তাদের বাধা দিলে দুর্বৃত্তরা তার ওপরে চড়াও হয়ে বেধড়ক মারপিট করে। এতে তিনিও গুরুতর আহত হন। এ সময় একজন তাকে কোনরকমে তার গাড়িতে তুলে দেয়। গুরুতর আহত মাহবুবুরকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনি মামলা করবেন। 

ব্যবসায়ী মকবুল হোসেন উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি গ্রামের মৃত নিজাম উদ্দিন প্রধানের ছেলে ও জাঙ্গালিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি। মাহবুবুর রহমান উপজেলার সুখিয়া গ্রামের বাসিন্দা।

ঘটনাস্থলের আশপাশের লোকজন জানান, হঠাৎ দেখি অগ্রণী ব্যাংকের নিচে দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন মিলে মকবুল ও মাহবুবের ওপর হামলা করেছে। দিনদুপুরে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘এখন পর্যন্ত পাকুন্দিয়া থানায় এমন কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে কেউ অভিযোগ করেনি। আমরা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্ত করে ব্যবস্থা নেব।‘

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা