× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিজেন্ড টেক্সটাইলের তিন মালিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৩ মে ২০২৪ ২১:৪৭ পিএম

লিজেন্ড টেক্সটাইলের তিন মালিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপি মামলায় লিজেন্ড টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক এস এম আব্দুল হাইসহ তিন জনের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৩ মে) অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দিয়েছেন। দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অপর আসামিরা হলেন আব্দুল হাইয়ের স্ত্রী নিলুফার আকতার এবং পরিচালক মোরশেদ শাহনুর হাসিন হিমাদ্রি। 

আদালতের বেঞ্চ সহাকারী রেজাউল করিম শাহেদ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘বিবাদীগণ যাতে দেশত্যাগ করতে না পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের কপি বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বিশেষ শাখা বরাবরে প্রেরণের নির্দেশনা দিয়েছেন আদালত।’

মামলা নথিপত্র থেকে জানা যায়, নিজেদের মালিকানাধীন প্রতিষ্ঠান লিজেন্ড টেক্সটাইলের নামে ঋণ নিয়ে পরিশোধ না করায় সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখা ২০২১ সালে মামলা দায়ের করেন। বিবাদীদের কাছে ব্যাংকের ঋণ ১৫২ কোটি টাকা। 

আদালত সূত্রে জানা যায়, ওই মামলায় আজ আদালত দুই নম্বর বিবাদীর উপস্থিতিতে মেডিয়েশন রিপোর্ট শুনানির দিন ধার্য করেন। কিন্তু দুই নম্বর বিবাদী আদালতে উপস্থিত হননি। মেডিয়েশন প্রক্রিয়ায়ও মেডিয়েটরের নিকট উপস্থিত হননি। হাজির না হওয়ার বক্তব্য সন্তোজনক না হওয়ায় বিবাদীরা ইচ্ছেকৃত ঋণ খেলাপি হিসেবে প্রতিয়মাণ হয়। পরে এ ঘটনায় আদালত বিবাদীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। আদেশের পর্যবেক্ষণের আদালত উল্লেখ করা হয়-বাদী ব্যাংক আদালতকে অবহিত করেন-বিপুল পরিমাণ খেলাপি ঋণ পরিশোধ না করে দেশত্যাগে পায়তারা করছে। বিবাদীগণ দেশত্যাগে করতে পারলে বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়বে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা