× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুতুবদিয়ায় ভাতের প্যাকেট নিয়ে সংঘর্ষে যুবক নিহত

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৪ ২০:৩১ পিএম

আপডেট : ২৩ মে ২০২৪ ২০:৪৬ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ভাতের প্যাকেট বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফরহাদুল ইসলাম আরজু (২০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ছয়জন।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার আলি আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরজু ওই এলাকার মোহাম্মদ আরাফাতের ছেলে।

আহতরা হলোআলি আকবর ডেইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের ছেলে শেফায়েত (৪০), গোলাম কুদ্দুসের ছেলে তাহশিফ (১৮), আনিসুর রহমানের ছেলে নিশাত (১৭), মোস্তাক আহমেদের ছেলে ফোরকান আলি (১৮) এবং মো. টিপুর ছেলে রিয়াদ (১৯)।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কুতুবদিয়া আলি আকবর ডেইল ইউনিয়নে ঘাটকুলপাড়া গ্রামে শিশুশ্রম রোধে কমিউনিটি পর্যায়ে আলোচনা সভা করে একটি এনজিও। এতে ভাতের প্যাকেট বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরজু ছুরিকাঘাতে আহত হন। তাকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা