× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চৌদ্দগ্রামে শ্বাসরোধ করে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৪ ১৫:৫৮ পিএম

আপডেট : ২৩ মে ২০২৪ ১৬:২২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে স্ত্রী হত্যার দায়ে এক স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আসামি পলাতক থাকায় রায় ঘোষণার সময় অনুপস্থিত ছিল। 

বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ১২টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী আমিনুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা আশা করছি উচ্চ আদালতে এ রায় বহাল থাকবে।’ 

দণ্ডপ্রাপ্ত আসামি মো. মোজাম্মেল হোসেন রাজু চৌদ্দগ্রাম উপজেলার শাটিষক গ্রামের বাসিন্দা।  

মামলার বিবরণে জানা গেছে, বিয়ের পর থেকেই স্বামী মো. মোজাম্মেল হোসেন রাজু বেকার থাকায় ভুক্তভোগী খালেদা আক্তার তার একমাত্র শিশুসন্তান মীমকে নিয়ে বাবার বাড়ি নাঙ্গলকোটের দৈয়ারায় থাকতেন। ২০১৮ সালের ২ নভেম্বর মো. মোজাম্মেল হোসেন রাজু তার শ্বশুরবাড়ি বেড়াতে যান। পরদিন ভোরে স্ত্রীকে তার কাপড় ধুয়ে দেওয়ার কথা বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রাজু খালেদার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর মরদেহ পুকুর ঘাটের কাছে ফেলে রেখে পালিয়ে যান। এরপর সকালে পুকুর ঘাটে মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। এ ঘটনায় খালেদার বাবা মো. মোবারক হোসেন বাদী হয়ে মোজাম্মেল হোসেন রাজুকে আসামি করে নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সোহেল রানা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাজুকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরে জামিনে মুক্ত হন রাজু।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা