× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীর আলোকবালীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৪ ১২:১৬ পিএম

আপডেট : ২৩ মে ২০২৪ ১৩:১৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে সরকারি প্রকল্পের বালুর ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ ঘটেছে। এ সময় টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) ভোরে আলোকবালী ইউনিয়নের খোদাদিলায় যুবলীগ কর্মী জাকির হোসেন ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, জাকির গ্রুপের নেপথ্যে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদ উল্লাহ। জয়নাল আবেদিন গ্রুপে রয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন দীপু, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রহমান ফাহিম। তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার তা সংঘর্ষে রূপ নেয়।

ওসি তানভীর আহমেদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত কয়েকজনকে নরসিংদী সদর এবং জেলা হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা