× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনা সিটি

আধুনিকায়ন হচ্ছে নগরীর ২২টি মোড়

খুলনা অফিস

প্রকাশ : ২২ মে ২০২৪ ২২:৩১ পিএম

আধুনিকায়ন হচ্ছে  নগরীর ২২টি মোড়

খুলনা মহানগরীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা আনতে গুরুত্বপূর্ণ ২২টি মোড়ের আধুনিকায়ন কাজ শুরু করেছে সিটি করপোরেশন। বুধবার (২২ মে) সকালে নগরীর পিটিআই মোড়ে নগরীর আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক। 

সিটি করপোরেশনের ‘গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন’ প্রকল্পের আওতায় ১১ কোটি ৭৭ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ মোড়সমূহের এই আধুনিকায়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেক্ট ডিসিপ্লিনের একটি বিশেষায়িত টিম এ আধুনিকায়নের পূর্ণাঙ্গ ডিজাইন করেছে। কেসিসির আওতাভুক্ত এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পারভেজ ট্রেডিং ও স্পেস কনস্ট্রাকশন যৌথভাবে বাস্তবায়ন করছে।

মহানগরীর আধুনিকায়নের জন্য নির্ধারিত ২২টি মোড় হলোÑ বঙ্গবন্ধু চত্বর (পুরাতন ময়লাপোতা মোড়), সোনাডাঙ্গা থানার মোড়, খুলনা মেডিকেল কলেজের সম্মুখস্থ মোড়, বয়রা বাজার মোড়, বয়রা সরকারী মহিলা কলেজ মোড়, শিববাড়ি মোড়, বৈকালী মোড়, গোয়ালখালী মোড়, নতুন রাস্তার মোড়, দৌলতপুর মহসীন মোড়, রয়্যাল মোড়, পিটিআই মোড়, টুটপাড়া কবরখানা মোড়, শান্তিধাম মোড়, পাওয়ার হাউজ মোড় ও রেল স্টেশন মোড়, জোড়াগেট মোড়, নূর অপটিক্যাল মোড় (বাংলাদেশ ব্যাংক মোড়), কেসিসি সুপার মার্কেট মোড়, কোর্ট মোড়, সদর থানা মোড়, পিকচার প্যালেস মোড় ও নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়।

উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক, প্যানেল মেয়র এস.এম রফিউদ্দিন আহমেদ, কাউন্সিলর জিয়াউল আহসান, সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেক্ট ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান অধ্যাপক শেখ সিরাজুল হাকিম, কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, আর্কিটেক্ট রেজবিনা খানম, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনোয়ার হোসেন মিয়া, মো. আবুল কালাম আজাদ ও খন্দকার হোসেন আহমেদ, ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. সাজ্জাদ তানভির ও মো. নাসির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা