× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনএসআইর ভুয়া কর্মকর্তা আটক

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৪ ১৯:২৬ পিএম

আপডেট : ২২ মে ২০২৪ ১৯:২৭ পিএম

গ্রেপ্তারকৃত সাইফুল করিম। প্রবা ফটো

গ্রেপ্তারকৃত সাইফুল করিম। প্রবা ফটো

এনএসআইর অতিরিক্ত পরিচালক হিসেবে পরিচয় দিতেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি তার। ধরা পড়েন পুলিশের হাতে। সাইফুল করিম (৪৫) নামে ভুয়া এনএসআইর অতিরিক্ত পরিচালককে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। বুধবার (২২ মে) ফেনী জেনারেল হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়

পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। যার আইডি নাম্বার ছিল-০২৩৬২৫। এ ছাড়াও ব্লাড গ্রুপ ছিল ও-পজিটিভ, কার্ডটি ইস্যুর তারিখ ০৬ জুলাই ২০২১। ওই পরিচয়পত্রে তার নাম লেখা হয় মেজর সাইফুল ইসলাম রাজ। পদবি ব্যবহার করে এনএসআই‍র অতিরিক্ত পরিচালক। 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বিষয়টির তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত এ প্রতারকের বাড়ি ফেনী সদর উপজেলার গোবিন্দপুর এলাকায়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা