× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘কেএনএফের সন্ত্রাসী কার্যকলাপে সমস্যায় পড়ছে বম জনগোষ্ঠী’

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৪ ১৮:২০ পিএম

আপডেট : ২২ মে ২০২৪ ১৮:৩৬ পিএম

সংখ্যালঘু জাতিসত্তা বম জনগোষ্ঠীর মানববন্ধন। প্রবা ফটো

সংখ্যালঘু জাতিসত্তা বম জনগোষ্ঠীর মানববন্ধন। প্রবা ফটো

বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় পার্বত্য অঞ্চলের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে সংখ্যালঘু জাতিসত্তার বম জনগোষ্ঠী।

বুধবার (২২মে) সকালে রুমা বাজারে হরি মন্দিরে সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে স্থানীয় বম জনগোষ্ঠীর দুই শতাধিক মানুষ।

মানববন্ধনে বক্তব্য দেন, বেথেল পাড়ার সাবেক ইউপি সদস্য লাললুং থাং বম, ধর্মীয় যাজক রেভা পেকলিয়ান বম, নারী নেত্রী জিং ঠুয়াই বম, শিক্ষার্থী এসথার বম প্রমুখ।

বক্তারা বলেন, কেএনএফ সন্ত্রাসীদের অপরাধমূলক কার্যকলাপের কারণে বম জনগোষ্ঠী সাধারণ মানুষ বিভিন্ন সমস্যা সম্মুখীন হচ্ছে। বম জনগোষ্ঠীরা ভয়ে নিজ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। তাই যারা অস্ত্রধারী ও দেশবিরোধী, তাদের আইনের আওতায় এনে সঠিক বিচার করতে হবে।

ধর্মীয় যাজক রেভা পেকলিয়ান বম বলেন, ‘পথভ্রষ্ট ও বিপথগামী কেএনএফের কর্মকাণ্ডের পুরো বম জনগোষ্ঠীকে দোষারোপ করা যাবে না। নিরপেক্ষ ও সঠিক তদন্ত সাপেক্ষে প্রকৃত ও চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। কোনো নিরপরাধ মানুষ যাতে দোষী সাব্যস্ত হয়ে শাস্তিভোগ না করে সেদিকে নজর রাখতে হবে।’

জিং ঠুয়াই বম বলেন, ‘আমরা সংঘাত চাই না, আমরা শান্তি। সম্প্রীতি ও স্বাধীনতায় বাঁচতে চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা