নাটোর প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৪ ০০:০৩ এএম
আপডেট : ২২ মে ২০২৪ ১১:০৯ এএম
এএসএম জাহাঙ্গীর হোসেন মানিক। ফাইল ফটো
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নাটোরের বাগাতিপাড়ায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা এএসএম জাহাঙ্গীর হোসেন মানিক। মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ৯টায় এ ফলাফল ঘোষণা করা হয়।
জাহাঙ্গীর হোসেন মানিক মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৪ হাজার ৬৫৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শরিফুল ইসলাম আনারস প্রতীকে ১৩ হাজার ৬৪৯ ভোট পেয়েছেন।
বাগাতিপাড়া উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে কাজী আমানুর রহমান ১৪ হাজার ২৪৫ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে মিতা বেগম ১৮ হাজার ৫৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
৪৮ কেন্দ্রে ব্যালট পেপারে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গণনা শেষে সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
বাগাতিপাড়ায় চেয়ারম্যান পদে পাঁচ, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ১৫ হাজার ১২৮৪ জন। পুরুষ ৫৭ হাজার ৪৩৬, নারী ৫৮ হাজার ৮৪৮ জন।