× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন কামরুজ্জামান কামরু

মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৪ ২৩:০৭ পিএম

আপডেট : ২১ মে ২০২৪ ২৩:৩৯ পিএম

মো. কামরুজ্জামান কামরু। ফাইল ফটো

মো. কামরুজ্জামান কামরু। ফাইল ফটো

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মিঠাপুকুরে চেয়ারম্যান পদে মো. কামরুজ্জামান কামরু (হেলিকপ্টার প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন মোট ৭০৮৮২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬৭৫৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার শাহ সাদমান ইশরাক আনারস প্রতীকে পেয়েছেন ১২৮৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত তালা প্রতীকে ৫৭৭০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৫৬২৫৬ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন কলস প্রতীকে ৭১৮২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. দেলওয়ারা বেগম প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৪৩৭৫৬ ভোট।

১৫৬টি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন সহকারি রিটার্নিং কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা